৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

কক্সবাজারের টেকনাফের বরইতলী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে আটটি বস্তার ভেতর থেকে বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও ৭৬বোতল মদ উদ্ধার করেছে কোস্টগার্ড।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার(২১জুলাই) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।সন্দেহজনক ব্যক্তিদের কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়।এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়।পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা নাফ নদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে০৮টি বস্তা উদ্ধার করে বস্তাগুলো ভেতর থেকে৩৮৮ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৭৬বোতল বিদেশি মদ পাওয়া যায়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,উদ্ধারকৃত বিয়ার ও বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।