মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

‘সকালে শুনি কাক কাক-প্রথমেই হাতে আসে ভোরের ডাক’

টেকনাফে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেয়ার করুন

জাহাঙ্গীর আলম, টেকনাফঃ ‘গৌরবময় পথ চলার ২৮ বছর’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২০ মার্চ বুধবার দুপুরে টেকনাফ এজাহার বালিকা সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি ও টেকনাফ সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্টা হাফেজ মুহাম্মদ কাশেম,কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ছৈয়দ হোসেন । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ তাওহীদুল ইসলাম, টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক কবি সন্তোষ কুমার শীল, টেকনাফ এজাহার বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা জেড করিম জিয়া, টেকনাফ পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম। বক্তাগণ তাঁদের বক্তব্যে গঠনমুলক লেখনীর আহ্বান জানায়ে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার সংশ্লিষ্ট সকলের সার্বিক সফলতা কামনা করেন।

টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইনের উপাস্থাপনায় অনুষ্টিত এ সভায় নিউজ টেকনাফ অনলাইন পত্রিকার সম্পাদক নুরুল হক, সমকালের টেকনাফ প্রতিনিধি আবদুর রহমান, যায় যায় দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি আবুল আলী, আমাদের অর্থনীতি পত্রিকার টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিক ইউনিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল হাসান আনুষ্টানিকভাবে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।

শেয়ার করুন