১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার খেলা চলাকালে এক অনুষ্ঠানে ভারতের তিন ব্যাটসম্যান আউট হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী এই উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিদ্বন্দ্বি হয়ে খেলছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার আগে কোনো উইকেট পড়েনি। যখন আসছিলাম তখন একটা উইকেট পড়ল, এসে শুনলাম আরো দুইটা উইকেট পড়েছে।’

এসময় উপস্থিত সাংবাদিকরা তিন আঙুল তুলে বলতে থাকেন ‘তিন উইকেট, তিন উইকেট’।

প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে তিন তিন উইকেট বলে সুর মেলান। এরপর বক্তব্যের শেষেও তিনি ম্যাচ নিয়ে কথা বলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।