১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’২০১৫ এর উদ্বোধনে পৌর মেয়র সরওয়ার কামাল

Untitled-1.psd
০১ এপ্রিল  হতে ০৭ এপ্রিল উদযাপিত হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৫। উক্ত সপ্তাহকে সফল করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভার আয়োজনে ০১ এপ্রিল সকাল ০৯.০০ টায় পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে বলেন- অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার রোধ এবং কৃমি আক্রান্ত নানারকম রোগ প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সপ্তাহব্যাপী কক্সবাজার জেলায় সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫-১২ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের ১টি করে কৃমিনাশক টেবলেট খাওয়ানো হবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সচিব সামছুদ্দিন, পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রভাতী শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক কামরুন্নাহার ইয়াছমিন, কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসহকারী আব্দুর রহিম ও রনি দাশ গুপ্ত এবং কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যগণ ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মন্ডলী। মেয়র উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকদের কাছে স্কুলগামী ৫-১২ বছর বয়সী সকল ছাত্র-ছাত্রীকে ভরাপেটে কৃমিনাশক ঔষুধ সেবনের এবং সেবনের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করার বিষয়ে পরামর্শ দেন। জাতীয় এ প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।