মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জাকাতের কাপড় : পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

শেয়ার করুন

Jakatময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে শিশু ও নারীসহ অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জর্দা ফ্যাক্টরীর মালিক মোহাম্মদ শামীম ও তার পূত্রসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। নিহতদের প্রত্যক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। নিহতরা হলেন- হালিমা বেগম (৪৫) স্বামী হায়দর আলী আকুয়া, নাজমা বেগম (৫০) স্বামী জালাল উদ্দিন, আকুয়া মোড়লপাড়া, ফাতেমা (৬০) স্বামী আ. ছালাম আকুয়া মোড়লপাড়া, জোহরা খাতুন (৫৫) স্বামী ইসমাইল, সাং আকুয়া মোড়লপাড়া, রেজিয়া আক্তার (৪০) স্বামী আঃ মজিদ, সাং গাঠগোলা বাজার, ফাতেমা বেগম (৪২) স্বামী রবি হোসেন, আকুয়া দক্ষিণ পাড়া, সুফিয়া বেগম (৬০) স্বামী লাল মিয়া সাং চর ঈশ্বরদিয়া, খোদেজা বেগম(৫৫), স্বামী আঃ সালেক থানাঘাট বালুর চর, সিদ্দিক (১২) পিতা সিরাজুল ইসলাম থানাঘাট বালুর চর, লামিয়া (৫) পিতা কৃষ্ণা মিয়া থানাঘাট বালুর চর, সখিনা (৪০) স্বামী কৃষ্ণা মিয়া, থানাঘাট বালুর চর, সামু বেগম (৬০), স্বামী আব্দুল বারেক, থানাঘাট বালুর চর, ফজিলা বেগম (৭৫) স্বামী মাহতাব উদ্দিন কাচারী ঘাট, হাজেরা বেগম (৭০) স্বামী লালু মিয়া, পাটগুদাম বিহারী ক্যাম্প, রুবিয়া আক্তার (১২) পিতা- রতন মিয়া, ঢোলাদিয়া, রহিমা বেগম (৫৫) স্বামী শামসুল হক, আকুয়া দরগা পাড়া, আঙ্গুরী বেগম (৩৫) স্বামী শফিকুল ইসলাম, কালিবাড়ি গোদারাঘাট, সাহারন বেগম (৪০) স্বামী আরজু মিয়া সাং- বালিপাড়া, ত্রিশাল, মেঘনা বসাক (৪০), বসাক পট্রি, রুপালী (৪০) অতুলচক্রবর্তী রোড, সুধারণী সরকার (৫৫) ধোপাখোলা ময়মনসিংহ শহর। এ ছাড়াও অজ্ঞাত আরও ১ নারী।

শেয়ার করুন