মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে আ.জ.ম নাছিরের বিকল্প নেই

শেয়ার করুন

ASEK MP

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে আ.জ.ম নাছিরের বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্তাভাজন একজন জনপ্রিয় নেতা। তার মাধ্যমেই চট্টগ্রামের উন্নয়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত নির্বাচনে বিরোধী দলের মেয়র নির্বাচিত করে চট্টলাবাসি যে ভুল করেছিল সে ভুলের পুনরাবৃত্তি করবে না সচেতন মানুষ। তিনি প্রধানমন্ত্রীর লোক না হওয়ায় চট্টগ্রামের কোন উন্নয়ন হয়নি। সামন্য বৃষ্টিতেই তলিয়ে যায় এই বাণিজ্যিক রাজধানী। তিনি আরো বলেন, এই অগ্নীগর্ভা চট্টগ্রামবাসী উন্নয়নের জন্য আ.জ.ম নাছিরকে হাতি প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। তিনি শুধুমাত্র চট্টলার নেতা নন। তিনি বৃহত্তম চট্টগ্রামের প্রিয় নেতা হিসাবে ইতোমধ্যে আবির্ভুত হয়েছেন। তিনি আরো বলেন আ.জ.ম নাছির একজন ধার্মিক লোক। যিনি ফজরের নামাজ পড়েই নিজের কর্মদিন শুরু করেন। তার পিতাও ছিলেন দেশের প্রখ্যাত আলেম। তাই চট্টগ্রাম বিভাগীয় শহরের উন্নয়নের দায়িত্ব নেওয়ার জন্য তিনি যথাযত উপযুক্ত। আগামি ২৮ এপ্রিল হাতি প্রতীক মার্কায় মেয়র পদে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল চট্টগ্রাম কমার্স কলেজের প্রগতিশলী প্রাক্তন ছাত্র/ছাত্রী ঐক্য পরিষেদের নেতৃবৃন্ধকে সাথে নিয়ে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, মোগলটুলী ও পাঠানটুলীতে হাতী প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথ সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় কক্সবাজার জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আল হারুণ ছিদ্দিকীসহ কমার্স কলেজের সাবেক নেতৃবৃন্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন