মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় সড়ক সংস্কারে ক্ষুদে শিক্ষার্থীদের অবিনভ প্রতিবাদ

শেয়ার করুন

CHAKARIA KAKARA PC 19-

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা, লোটনী, হাজিয়ান (পুরাতন থানা) সংযোগ সড়ক সংস্কারে এলাকার ক্ষুদে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট প্রশাসন সড়ক সংস্কারে কোন উদ্যোগ না নেওয়ায় গতকাল ১৯মে অভিনব এ কাজটি করেছে শিশু শিক্ষার্থরা।
জানাগেছে, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারা, লোটনী, হাজিয়ান (পুরাতন থানা) সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এসড়ক দিয়ে উল্লেখযোগ্য কোন গাড়ী চলাচল করতে পারেনা। সাধারণ জনগণের চলাচলে ভীশনভাবে বিঘœ ঘটার কারণে চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে একাধিকবার আবেদন-অভিযোগ জানা সত্তেও সড়ক উন্নয়নে কোনরূপ ব্যবস্থা নিচ্ছেনা। বিভিন্ন সভা-সমাবেশে একাধিকবার ওয়াদা দিয়ে আসলেও কাজের বেলায় শুন্যই থেকে যায়। স্থানীয়রা দাবী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে এলাকার জনগুরুত্বপূর্ণ এসড়ক সংস্কার কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়। এ সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে থাকে। এসড়ক দিয়ে চকরিয়া সদরে বিভিন্ন স্কুল কলেজ মাদরাসায় শিক্ষার্থীরা কষ্টের মধ্যে চলাফেরা করছে। তাই অবিনভ প্রতিবাদ স্বরূপ স্থানীয় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রত্যোকের হাতে ইটের টুকরো-কংকর নিয়ে রাস্তার উপর বসে ও দাঁড়িয়ে সংস্কার কাজ করছে। তাদের একটাই দাবী যেন অতি স্বল্প সময়ে এ সড়কের কাজ শুরু করা হয়। এসময় অংশ নেন ক্ষুদে শিক্ষার্থীরা কাদের, তাসিম, নুর মোহাম্মদ, জিশান, পিয়েল, আবির, কায়েস, সায়নুর প্রমূখ।

শেয়ার করুন