২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

unnamed8
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দীন বাবলু মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মৌলভীরকুম এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার সাবেক ই্উপি সদস্য রাহমত আলীর পুত্র। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। তারা হলেন, নিহতের পিতা রহমত আলী (৫৫) ও তার আত্মীয় লামার বাসিন্দা মোবারক আলী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যোগে তার পিতা ও আত্মীয়কে নিয়ে চিরিংগা বাজারে বাজার করার জন্য যাচ্ছি। পৌরসভার মৌলভীরকুম পৌঁছলে বিপরীত থেকে আসা একটি হানিফ পরিবহনের গাড়ী তাদের বহনকারী মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক গিয়াস উদ্দিন বাবলু মিয়া (২৫) ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হন তার পিতা ও আত্মীয়। আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।