২০ জানুয়ারি, ২০২৬ | ৬ মাঘ, ১৪৩২ | ৩০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন এক হাজার একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত

chakaria pc 17-3-15
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে সেচ সুবিধা সংকটে পড়েছে  কৃষকরা। মাতামুহুরী নদীর মোহনা বরইতলী ইউনিয়নের মোস্তাক মিয়ার ঘাট থেকে পহঁরচাঁদা গোবিন্দপুর দক্ষিনপাড়া ও অপরদিকে খিলছাদক নুর আহমদ সওদাগরকুম পর্যন্ত প্রায় এক কিলোমিটার আয়তনের খালে পানি প্রবাহ শুকিয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এলাকার কৃষকরা চলতি মৌসুমে বোরো ও সবজি চাষ নিয়ে গত দুইমাস ধরে পড়ে যায় চরম বেকায়দায়। খালের এ করুনদশা সরেজমিন পরির্দশন করেন ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী পরিষদের চৌকিদার ও দফাদারদের দিয়ে খবর দেন স্বেচ্ছাশ্রমে খালটি খননে কৃষকসহ সকলস্থরের জনগনকে সম্পৃক্ত হতে। ইউপি চেয়ারম্যানের অনুরোধে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুুপুর একটা পর্যন্ত টানা চারঘন্টা স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ এলাকার নানা বয়সের হাজারো মানুষ। খনন শেষ হওয়ার পর পর মাতামুহুরী নদীর মোহনা হয়ে এ খালে ঢুকে পড়ছে মিঠাপানির প্রবাহ। তাৎক্ষনিক চালু করা হয় খালের তীরে বসানো একাধিক সেচ পাম্প (স্কীম)। দীর্ঘদিন পর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় উপস্থিত কৃষকসহ সকলস্থরের জনগনের মুখে ফুটে উঠে আনন্দের হাসি।
খাল খননকালে ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী ছাড়াও এতে অংশ নেন বরইতলী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, আবদুল মান্নান, জাগের হোসেন, ইউপি সদস্য নাছির উদ্দিন, স্কীম ম্যানেজার আবদুস শুক্কুর, সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, বাহার উদ্দিন, জিয়াউল করিম, সাহাব উদ্দিন, ওসমান গনী, নুরুল ইসলাম, জয়নাল আবেদিন, কবির আহমদ, নাজেম উদ্দিন, আক্কাস আহমদ, আবদুল বারেক, আকতার আহমদ, ইউনিয়ন পরিষদের দফাদার সিকান্দার আহমদ, আবদুল মান্নান ও নাজেম উদ্দিন।
বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া বলেন, মাতামুহুরী নদীর মোহনা হয়ে বরইতলী ইউনিয়নের বৃহত্তম এ শাখা খালে জমাট হয় পানি প্রবাহ। স্থানীয় কৃষকরা সেচ পাম্পের সাহায্যে খাল থেকে পানি সংগ্রহ করে জমির সেচ সুবিধা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্ষাকালে খালে পানি প্রবাহ ভরপুর থাকলেও শুস্কমৌসুমে খালটি মরুভুমিতে পরিণত হয়। তাই কৃষক ও কৃষি ব্যবস্থার স্বার্থে জনগনকে সাথে নিয়ে খালের এক কিলোমিটার এলাকা খনন করা হয়েছে। তিনি আরো বলেন, খননের পর খালে পানি প্রবাহ বেড়েছে। ফলে এখন এলাকার প্রায় আড়াই শত হেক্টর বোরো চাষে সেচ সুবিধা নিশ্চিত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।