মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় শতবছরের পুরানো সরকারি জলাধার খোদামকুম দখলের হিড়িক!

শেয়ার করুন

চকরিয়া উপজেলা ও পৌর প্রশাসনের চলাচল পথে এবার শতবছরের পুরানো সরকারি ‘জলধার’ খোদারকুম দখলে নেমেছে প্রভাবশালী চক্র। প্রকাশ্য দিবালোকে ইতোমধ্যে একাধিক অবৈধ স্থাপনা তৈরী করে জলাধারের আশপাশের সরকারি খাসজমি জবরদখলের ঘটনা ঘটছে। এতে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চকরিয়া উপজেলা পরিষদ সড়কের খোদারকুম নামের জলাধারটি শতবছরের পুরোনো একটি ঐতিহ্য। এলাকার লোকজন জলাধারের পানি ব্যবহার করে আসছে যুগযুগ ধরে। পাশাপাশি চকরিয়া ফায়ার স্টেশনের গাড়িতে জলাধার থেকে নেয়া হচ্ছে পানি সুবিধা।
প্রশ্ন উঠেছে, প্রশাসনের সামনে সরকারি জলাধারটি এভাবে বেদখল হওয়ার ঘটনা অব্যাহত থাকলেও উপজেলা ও পৌরসভা প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেনা। এ অবস্থায় দখলবাজরা বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসি অভিযোগ করেছেন, ইতোমধ্যে জলাধারের আশপাশ এলাকার সরকারি বিপুল খাসজমি দখলে নিয়ে দখলবাজ চক্র অবৈধ স্থাপনা তৈরী করেছে। কয়েকদিন আগেও দখলবাজরা কয়েকটি নতুন স্থাপনা তৈরী করতে প্রস্তুতি নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থাপনা তৈরী করতে কতিপয় মহল টিনের ঘেরাবেড়া দিয়ে শনিবার ভোরে জলাধারের দক্ষিনে বিশাল এলাকা ঘিরে ফেলেছে।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, খোদারকুম জলাধারটি শতবছরের পুরোনো একটি ঐতিহ্য। এটি জবরদখলে জড়িতরা যতই প্রভাবশালী হোক তাদের কবল থেকে জলাধার ও আশপাশের জায়গা রক্ষা করা হবে।

শেয়ার করুন