মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

চকরিয়ায় লক্ষ্যারচর ও চিরিঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ মেয়াদ উর্ত্তীণ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ও চিরিঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার (১০ জুন) উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্যারচর ও চিরিঙ্গা ইউনিয়ন যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান।
চকরিয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান জানান, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমের অধীন লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেকদিন আগে। সেই কারনে নতুন কমিটি গঠন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুইবছর মেয়াদেও পুর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় চিরিঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন। সংগঠনের গতিশীলতা আনতে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন দপ্তর সুজন।

শেয়ার করুন