মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

চকরিয়ায় বন্দুকসহ ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুন


চকরিয়ায় অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খুটাখালী মেধাক”ছপিয়া এলাকায় দুই দফা অভিযান চালিয়ে পুলিশ চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে। আনোয়ার উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার নুরুল হুদার ছেলে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুটি ডাকতি ও দুটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। বৃহস্পতিবার সে এলাকায় ফিরেছে খবর পেয়ে থানার এসআই সুকান্ত চৌধুরী, আলমগীর আলম ও আবদুল খালেকসহ পুলিশ ফোর্স মেধাক”ছপিয়ার পাহাড়ি গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গ্রেপ্তার করা হয় আনোয়ারকে।
ওসি আরো বলেন, ডাকাত আনোয়ারকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তা বাড়ীর নিকটবর্তী বনাঞ্চলে একটি লম্বা বন্দুক লুকিয়ে রাখা হয়েছে। ফলে আনোয়ারকে সাথে নিয়ে ফের অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়। ওয়ারেন্টী পেইন্ডিং ৪টি মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরো একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ বাদী হয়ে।

শেয়ার করুন