মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামী গ্রেপ্তার

শেয়ার করুন

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা রিংভং ছগিরশাহ কাটা এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ নিয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা ধর্ষক আসামী জিয়াউল করিম প্রকাশ জিয়াউল হক(৩২)নামের এক ব্যাক্তিকে চট্রগ্রামের চান্দগাঁও থানাস্থ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃত আসামী উপজেলার ডুলাহাজারাস্থ রিংভং ছগিরশাহ কাটা সোয়াজনিয়া এলাকার নুরুল কাদেরর পুত্র।
থানা ও পুলিশ সুত্রে জানাগেছে, সম্প্রতি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।এ নিয়ে ধর্ষণের শিকার আক্রান্ত পরিবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) আবদুল খালেক ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাস্থ বেপারী পাড়া এলাকায় শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত আসামী জিয়াবুল করিমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার এস আই আবদুল খালেক বলেন,প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী জিয়াউল করিম প্রকাশ জিয়াউল হক চট্টগ্রামের চান্দগাও থানাস্থ বেপপারী পাড়া এলাকায় একটি বাড়িতে অবস্থান নেয়ার সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী জিয়াউল করিমকে শনিবার ভোর রাত ৪টার দিকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৈধুরী বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্রগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়।ধৃত আসামীকে আদালতে মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন