মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

চকরিয়ায় পুলিশের হাতে উপকুলের ত্রাস টাইগার সালাহউদ্দিন গ্রেফতার

শেয়ার করুন


চকরিয়ায় পুলিশের অভিযানে উপকুলীয় অঞ্চলের ত্রাস একাধিক মামলার আসামি সালাহ উদ্দিন ওরফে টাইগার সালাহউদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকা থেকে জনতার সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সালাহউদ্দিন উপজেলার দরবেশকাটা গ্রামের বশির আহমদ ছেলে। পুলিশ জানিয়েছে, টাইগার সালাহউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, বিস্পোরক, হত্যার চেষ্টা, লুটপাট ও জবরদখলের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। ইতিপুর্বে পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালিয়েছিল।
স্থানীয় সুত্রে জানা গেছে, টাইগার সালাহউদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উপকুলীয় অঞ্চলের মাতামুহুরী উপজেলার পশ্চিমবড় ভেওলা ইউনিয়ন ও উপজেলা যুবদলের ডাকসাইডের নেতা ছিলেন। ওইসময় উপকুলীয় অঞ্চলের চিংড়িজোনে ব্যাপক প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে স্থানীয় অনেকের চিংড়ি জমিসহ দোকানপাট জবরদখলের অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজনের দাবি, জোট সরকার ক্ষমতাচ্যুত হলে ভোল্ট পাল্টাতে শুরু করে সালাহ উদ্দিন। আওয়ামীলীগ সরকার দুই মেয়াদে ক্ষমতায় আসলে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন তিনি। সর্বশেষ গত এপ্রিল মাসে বিশেষ তদবিরে আওয়ামী বাস্তহারা লীগ মাতামুহুরী উপজেলা কমিটির সভাপতি হন সালাহ উদ্দিন।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত সালাহউদ্দিনের বিরুদ্ধে থানায় অন্তত চারটি মামলা রয়েছে। তারমধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন