৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

চকরিয়ায় পুলিশের ওপর নারীদের হামলা:হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে এক আসামী!

dddddddddddddd
চকরিয়ায় পুলিশের ওপর হামলা করেছে কিছু নারী দুর্বৃত্ত। এ সুযোগে হ্যান্ডকাপসহ মামলার আসামি এক ব্যক্তি পুলিশের হাত থেকে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার প্রি ক্যাডেট গ্রাম স্কুলের সামনে। স্থানীয় লোকজন জানিয়েছে, হ্যান্ডকাপসহ আসামী পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারে ওই এলাকায় পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ চকরিয়া পৌরসভার প্রি ক্যাডেট গ্রামার স্কুলের সামনে থেকে হালকাকারার বটতলী এলাকার নমী উদ্দিনের ছেলে ওবায়দুল হাকিম ওরফে লাদেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। ওই সময় তাকে গ্রেপ্তারের খবর পেয়ে অন্তত ২০-২৫জন জন নারী জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে নারীদের বাকবিতন্ডা হলে এক পর্যায়ে হ্যান্ডকাপসহ ওবায়দুল হাকিম পালিয়ে যান।
তবে এএসআই শিমুল চৌধুরী হ্যান্ডকাপসহ আসামীর পলায়নের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওবায়দুল হাকিম নামের এক ব্যক্তি মদ খেয়ে মাতলামি করার সময় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতারের চেষ্টা করে। ওই সময় সে পালিয়ে গেলে পুলিশ তাঁর পেছনে নেয়। সে সময় কিছু নারী এসে পুলিশকে বাঁধা দিলে তাকে আর গ্রেফতার করা যায়নি।
স্থানীয় সুত্রে অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়া ওবাইদুল হাকিমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।