মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়ায় পুত্রবধুকে শ্লীলতাহানি চেষ্ঠার ঘটনা শুনে হার্টএ্যাটাকে শ্বশুড়ের মৃত্যু!

শেয়ার করুন

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পুত্রবধুকে শ্লীলতাহানি চেষ্ঠার ঘটনা শুনে হার্টএ্যাটাকে শ্বশুড় রামানন্দ ঘোষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম খয়রাতিপাড়া গ্রামে বাড়ির পাশে লাকড়ি কুড়াতে গেলে বখাটে কতৃক শ্লীলতাহানির এ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে আহত ওই নারীকে চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।
অভিযোগে ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম খয়রাতিপাড়া গ্রামের নয়ন কান্তি দে জানান, মঙ্গলবার ভোরে কালবৈশাখী তান্ডবে বাড়ির গাছপালা ভেঙ্গে পড়ে। ভোর ছয়টার দিকে তাঁর স্ত্রী রনু রানী দে (২৫) ঘুম থেকে উঠে বাড়ি পাশে ভেঙ্গে পড়া লাকড়ি কুড়াতে যায়। এসময় প্রতিবেশি ধনঞ্জয় মোহন দে’র ছেলে বখাটে অমল কৃষ্ণ দে হঠাৎ সেখানে গিয়ে লাকড়ি কুড়ানো অবস্থায় রনু রানীকে শ্লীলতাহানির চেষ্ঠা করে।
নয়ন কান্তি দে অভিযোগ করেছেন, ঘটনার এক পর্যায়ে ধস্তাধস্তি করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বখাটে অমল তার স্ত্রীকে মারপিট করে। ঘটনার পর পর তিনি (স্বামী নয়ন) সহ পরিবার সদস্যরা এগিয়ে আসলে হামলাকারী বখাটে পালিয়ে যায়।
নয়ন কান্তি দে দাবি করেন, তার স্ত্রীকে (পুত্রবধুকে) শ্লীলতাহানি করার ঘটনাটি জানার পর বিকালে বাড়িতে হার্ট এ্যার্টাক করে মারা যান তার বাবা (রামানন্দ ঘোষ)। ঘটনাটি তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি মেম্বারকে জানানো হয়। এ ঘটনায় আদালতে আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন আক্রান্ত নারীর স্বামী নয়ন কান্তি দে।

শেয়ার করুন