১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ

কক্সবাজার জেলার বন্যা কবলিত এলাকা চকরিয়ার ফাঁসিয়াখালী ও বরইতলী ইউনিয়নে ত্রাণ সহায়তা নিয়ে দিনব্যাপী কর্মসূচী করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পরে বন্যায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত বরইতলী ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যোগাযোগ বিচ্ছিন্ন উক্ত এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি এবং ওরস্যালাইন নৌকাযোগে ঘরে ঘরে পৌঁছে দেয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ত্রাণ সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানান।
কক্সবাজার জেলা ছাত্রলীগের দিনব্যাপী এই কার্যক্রমে নেতৃত্ব দেয় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন, মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হিরু ও গাজী নাজমুল হক।

এতে জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, তানভীর হাসান রিফাতসহ চকরিয়া উপজেলা ও আওতাধীন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।