মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

গেস্টহাউস থেকে মডেলসহ ৩৮ তরুণ-তরুণী আটক

শেয়ার করুন

download (2)

 চট্টগ্রামের খুলশী থানাধীন অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি গেস্টহাউস থেকে নগরীর সুপরিচিত এক মডেলসহ ৩৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দক্ষিণ খুলশী এলাকার মুনহিল গেস্টহাউস থেকে তাদের আটক করে খুলশী থানা-পুলিশ। আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী।

 
আটককৃতরা হলেন চট্টগ্রামের সুপরিচিত মডেল মারিয়া জাহান (২২), তানিয়া আক্তার (২৩),  সুমি আক্তার (২১), জেরিন আক্তার (২৩), নাজু আক্তার ( ২০), রুনা আক্তার ( ১৮) তন্বি আক্তার (২০), মেরী (১৮), হারুনুর রশীদ (৩০), হাবিব (২০), সুমন দাশ (৩১), ওয়াসিম বণিক ( ৩৭), মো. সৈয়দ ( ৩৫), জাবেদ হোসেন (৩২), লুৎফুর রহমান (৩৫) মো. জুয়েল (৩৩), কাউছার (৩৭), জামাল উদ্দিন ( ৩৫), নাছির (৩৫), ইফতেখার ( ৩০), নজরুল ইসলাম ( ২০), মো. তারেক (২৫), দীপন (৩২), আফসার (৩৩), রহিম ( ৪০), মো. লিংকন, রণজিৎ, আশোক, বেলাল হোসেন, জাফর আহমেদ, রাসেল, ফখরুল ইসলাম, সুব্রত দে, সাইফুর রহমান ও  সাইফুল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, দক্ষিণ খুলশীর মুনহিল গেস্টহাউসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়।

 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর ওই গেস্টহাউসে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। নগরীর উঠতি মডেলসহ নানা পেশাজীবী নারীদের দিয়ে ওই গেস্টহাউসে দেহ ব্যবসা করানো হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার আটককৃত ৮ নারীর মধ্যে চট্টগ্রামের পরিচিত মডেল মারিয়া জাহানও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

আটককৃতদের মধ্যে একজন নারী মডেল থাকার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘আটক মারিয়া জাহান নিজেকে মডেল বলে দাবি করেছেন।’

শেয়ার করুন