মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

খুটাখালী পূর্বপাড়া-দরগাহ পাড়া সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত

শেয়ার করুন

চকরিয়া উপজেলার খুটাখালী পূর্বপাড়া-দরগাহ পাড়া সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন এলাকাবাসী। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৩দিন ধরে স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর উদ্যোগে ১০০/১৫০ জন স্থানীয় সচেতন ব্যক্তি এ মহৎ কাজে অংশ নেয়।
জানা গেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহের বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি উপচে পড়ে ইউনিয়নের পূর্বপাড়া-দরগাহ পাড়া সড়কের একাধিক স্থানে প্রায় ১৬শ ফুট ঝুঁকিপূর্ণ হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দিন দিন উক্ত সড়ক দুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় স্থানীয় মেম্বার আনোয়ার হোসেনের সহযোগিতায় এলাকাবাসীর উদ্যোগে সচেতন এলাকার লোকজন এতে অংশ নেন।
৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, ঝুঁকিপূর্ণ ঐ দুটি সড়ক ভেঙ্গে গেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রায় আড়াই হাজার পরিবারের লোকজন চলাফেরাও প্রতিষ্টানগামী শিক্ষার্থীরা দূর্ভোগে পড়েন। দরগাহ পাড়া, ইসলামনগর, আবুশামা পাড়াসহ অন্তত আরো ২/৩টি গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করেন। অপরদিকে পূর্বপাড়া সড়কের বকসু মেম্বারের বাড়ির সামনে,আবুল কালাম সওদাগরের বাড়ির পাশে,মান্নান লাইব্রেরী ও আবদুল মুনাফের বাড়ির পাশের সড়কের ভাঙন মেরামত করা হয়েছে। দুটি সড়ক মেরামতে মেম্বারের ব্যাক্তিগত ও এলাকাবাসীর তরফ থেকে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা করা হয়েছে বলেও তিনি জানান। এরকম মহৎ কাজে অংশ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
এদিকে অবিলম্বে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার লোকজন।

শেয়ার করুন