২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

খুটাখালীতে বন্যহাতির তান্ডব দেড় হাজার চাপালিস চারা নষ্ট

hati
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী ফকিরাখোলা নার্সারীতে বন্যহাতির পালের আক্রমনে দেড় হাজার চারা নষ্ট হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করছেন সংশ্লিষ্ট বন বিভাগ। গত রোববার গভীর রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকা ফখিরাখোলায় ঘটে এ ঘটনা। খবর পেয়ে ফুলছড়ি এসিএফ মোহাম্মদ ইউছুপ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা যায় রোববার গভির রাতে খুটাখালী বন বিটের নিয়ন্ত্রনাধীন ফকিরাখোলা নার্সারীতে একদল বন্যহাতি তান্ডব চালায়। হাতির পাল প্রায় দেড় হাজার চাপালিস চারা নষ্ট করে ফেলে। এসময় নার্সারীর পাহারাদার শাহাব উদ্দিন টং ঘরে অবস্থান করছিল। তার শোর চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে হাতির পাল দ্রুত স্থান ত্যাগ করেন। হাতির এ পালে ১৮ টি হাতি ছিল বলে জানান শাহাব উদ্দিন। খুটাখালী বনবিট কর্মকর্তা আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ফুলছড়ি এসিএফ মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে বন কর্মকর্তারা সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।