মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

কৃষক লীগের সভাপতি সমীর ও সা. সম্পাদক স্মৃতি

শেয়ার করুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।

বুধবার (৬ নভেম্বর) কৃষক লীগের সপ্তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কৃষক লীগের নতুন কমিটির সভাপতি পদে সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক পদে উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন।

এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। দুপুরের পর নিকটস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে শুরু হয় কাউন্সিল অধিবেশন।

শেয়ার করুন