মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপি

শেয়ার করুন

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপি। করোনার থেকে রক্ষা পেতে নিজ এলাকা খুলনাতে গত পাঁচ মাস ধরে অবস্থান করছেন তিনি।

আজ শুক্রবার (২৪শে জুলাই) খুলনা থেকে মুঠোফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করছেন। করোনার সময়ে বাড়িতে থেকেও শেষ রক্ষা পেলেন না তিনি।

নায়িকা পপি বলেন, ‘বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেওয়ার পর গত বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।’

তিনি জানান, ‘এখন শ্বাসকষ্ট আগের চেয়ে বেশি হয়েছে। তবে জ্বর, মাথা ব্যথা কমে গেছে। কিন্তু খাওয়ার রুচি পরিবর্তন হয়েছে। শরীর খুব দুর্বল। পরিবারের লোকদের থেকে আলাদা থাকছি। পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি।

এরপর ১৯৯৮ সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ তার ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

শেয়ার করুন