১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

Cox's Bazar Govt. College Photo- 17.03.15
‘বঙ্গবন্ধুকে জানবো, সুন্দর দেশ গড়বো’ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস- ২০১৫ উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ মানবিক শাখার ছাত্র মোহাম্মদ হেলাল উদ্দিন। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক জনাব মোঃ সোলাইমান-এর সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক জনাব মুহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করে নতুন প্রজন্মকে তার আদর্শে সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ছলিমুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ নুরুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব হোসাইন আহমেদ আরিফ ইলাহী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক জনাব রনজিত বিশ্বাস, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মিঠুন চক্রবর্তী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।