মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

20150217_150049_008
২০ দলীয় জোটের শীর্ষ নেতা, বিএনপির যুগ্ন-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে অন্যায় ভাবে গ্রেফতার ও চলমান হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর। শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার বিনা অপরাধে সম্পুর্ণ অন্যায়ভাবে একের পর এক ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের গ্রেফতার করে স্বৈরাচারী ও ফ্যাসিবাদের চুড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দানবের ভূমিকায় অবতীর্ন হয়েছে, সালাউদ্দিন আহমেদের গ্রেফতার তারই প্রমান। জামায়াত-শিবিরসহ ২০ দলীয় শীর্ষ নেতৃবৃন্দদের মামলা, গ্রেফতার ও রিমান্ড দিয়ে অতীতের কোন স্বৈরাচারী সরকার জনতার গনতান্ত্রিক আন্দোলনেক স্তব্ধ করতে পারেনি। বর্তমান আওয়ামীলীগ সরকারও পারবেনা। বক্তারা এ সময় সরকারকে হুঁশিয়ার করে বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আপনাদের ষড়যন্ত্রে আপনারাই পতিত হয়ে ইতিহাসের আস্তাকুঁেড় নিক্ষিপ্ত হবেন। বক্তারা মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট অভিযোগে নিরপরাধ নেতৃবৃন্দকে হয়রানী না করার আহ্বান দাবী জানিয়ে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই যেদিন ক্ষমতা থাকবে না সেদিন বাংলাদেশের মানুষ আপনাদের বিচারের কাঠগড়ায় দাড় করাবে। আপনাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে। তাই সময় থাকতে শুভবুদ্ধির উদয় এবং সকল অপকর্ম বন্ধ করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তা না হলে জাতি আপনাদের পালানোর সুযোগ দিবে না।

শেয়ার করুন