৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ক্রিকেট টিম বাছাই আজ

coxsbazar online press club
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ক্রিকেট টিম গঠনকল্পে এক সভা প্রেসক্লাব সভাপতি ও সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে শনিবার সিটিএন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতা দিবস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এ অংশগ্রহণের নিমিত্তে একটি পরিচালনা কমিটি গঠন ও অংশগ্রহণকারীদের তালিকা পর্যালোচনা করা হয়।
অনলাইন প্রেসক্লাব টিমে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের রোববার বেলা ২টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ,অনলাইন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও সিটিএন প্রধান সম্পাদক সরওয়ার আলম , সিটিএন নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ , সিটিএন  সহকারী সম্পাদক মোহাম্মদ বিন আবদুল্লাহ , কক্সবাজার মিরর ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াসির আরাফাত রিগ্যান , এজাহিকাপ ও স্পোর্টসটাইমস২৪ প্রতিনিধি আজাদ মনসুর ও কক্সটুডে সম্পাদক ইসমাইল সাজ্জাদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।