১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩ | ২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কক্সবাজারে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

Gulaguli
কক্সবাজার সদরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুইগ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহেছনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া।

গুলিবিদ্ধরা হলেন, পিএমখালী ইউনিয়নের মোহেছনিয়া পাড়ার মোহাম্মদ মমতাজের ছেলে আরিফ উল্লাহ (২৫), আকতার হোসেনের ছেলে নবী উল্লাহ (৩০), আবুল হোসেনের ছেলে মেহের আলী (৪০), মৃত আমান উল্লাহ’র ছেলে আব্দুর রহিম (৩৯), আবু বকরের ছেলে মোহাম্মদ মমতাজ (৪৫) এবং পিএমখালীর মোহেছনিয়া পাড়া সংলগ্ন রামুর চাকমারকূল এলাকার আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ তুষার (১৯), আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মার্শাল (৩০) ও মকবুল আহমদের ছেলে রেজাউল করিম (৪০)।

এসআই মানস বলেন, পিএমখালী ইউনিয়নের মোহেছনিয়া পাড়ায় একটি মৎস্য ঘের নিয়ে মমতাজের সঙ্গে পাশ্ববর্তী রামুর চাকমারকূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে মার্শালের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষ ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ নবী উল্লাহ ও মমতাজকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এসআই মানস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।