মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে বন্যপ্রাণি স্টাফিং মিউজিয়াম হবে

শেয়ার করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশ বলেছেন- শিক্ষা ও গবেষণার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও এই বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসকে কাজে লাগানো হচ্ছে। তারই লক্ষ্যে এখানে একটি বন্যপ্রাণি ও সামুদ্রিক জীব যাদুঘর গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রকল্প বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর সবুজ পাতায় অন্তর্ভূক্ত হয়েছে। আশা করছি শীঘ্রই প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা যাবে।

তিনি জানান সমুদ্রসীমা বিজয়ের ফসল ঘরে তুলতে সরকার ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পর্কিত অর্থনীতির উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার যে পরিকল্পনা গ্রহণ করেছে তারই লক্ষ্যে উক্ত প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

আজ রোববার সকালে কক্সবাজার শহরতলীর দরিয়ানগরস্থ ক্যাম্পাসে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফিশাররিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান, প্রধান প্রকৌশলী জিল্লুর রহমান, সাংবাদিক আহমদ গিয়াসসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা এবং ফিশারিজ অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা।

শেয়ার করুন