মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

কক্সবাজারে ধানসিঁড়ি রেস্টুরেন্টের কর্মচারী ফেনী থেকে চোরাই মালামালসহ গ্রেপ্তার

শেয়ার করুন

আবু সায়েমঃ পুলিশের দূরদর্শিতা ও কর্মদক্ষতার বাস্তবিত প্রয়োগে ধানসিঁড়ি রেস্টুরেন্টের কর্মচারী মাহবুবকে ফেনী মডেল থানাধীন হোটেল গাজী আবাসিক এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে চোরাইকৃত মালামালসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানায়, গত ১২ আগষ্ট পবিত্র ইদুল আযহার দিনে কক্সবাজার কলাতলী রোডস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টের কর্মচারী মাহবুব উক্ত রেস্টুরেন্টের ক্যাশ বক্সে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজারটাকা এবং রেস্টুরেন্টে স্থাপিত সিসিটিভির ক্যামেরার ডিভিয়ার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই আবুল কালাম আজাাদকে । পরবর্তীতে তিনি বিশেষ কৌশল অবলম্বন করে উক্ত যুবক মাহবুবকে এক মহিলার প্রেমের জালে ফেলে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ফেনী মডেলথানাধীন এক আবাসিক হোটেলে অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও ফেনী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত নগদ টাকা ,মালামাল এবং চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এস আই আবুল কালাম আজাদ বলেন, গত ১০ দিন ধরে চোরকে ধরার জন্য চেষ্টা করে আসছিলাম। পরবর্তীতে বিশেষ কৌশল অবলম্বন করে উক্ত যুবক মাহবুব কেএক মহিলার প্রেমের জালে ফেলে গত ২১ আগষ্ট ফেনী মডেল থানাধীন এক আবাসিক হোটেলে অভিযান করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তাকৃত মাহবুবুল আলম নেত্রকোনা জেলার মদন থানা এলাকার বাসিন্দা। তিনি আরো বলেন,মোবাইল ট্রেকিংএ স্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে চুরি যাওয়া নগদ টাকা ,মালামাল এবং চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, গ্রেপ্তারকৃত মাহবুবকে উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালতে সোপর্দ করা হয়েছে ।

উল্লেখ্য যে, এর আগেও এসআই আবুল কালাম আজাদের কর্মদক্ষতায় এক নিরীহ মৌলভী মিথ্যা ধর্ষণ মামলা থেকে রেহাই পেয়েছিলো, এবং তদন্তে মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদির স্থান হয়েছিলো কারাগারে। সদর মডেল থানায় যোগদানের পর থেকে তিনি সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছ্নে। মাদক নির্মূল, চুরি ছিনতাই রোধে সহায়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, চাঞ্চল্যকর ঘটনার সুষ্ঠু তদন্তে সফল অভিযানের মাধ্যমে সত্য উদঘাটনসহ ব্যাপক ভূমিকা পালন করে আসছেন। এজন্য তিনি জেলা ব্যাপী অসংখ্যবার পুরুস্কারে ভূষিত হয়েছেন।

শেয়ার করুন