১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

এক কুকুরের কামড়ে ৫০ জন আহত

কক্সবাজার সময় ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে এক কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার থেকে ওই কুকুরের কামড়ের শিকার হন উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড, কাজিরা, সানুহার, ধামসর, আটিপাড়া গ্রামের মানুষ।

তবে কুকুরটিকে মেরে ফেলার কারণে এলাকায় এখন স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. সহিদুল ইসলাম জাকারিয়া।

তিনি বলেন, গত শুক্রবার ও শনিবার হস্তিশুন্ড গ্রামের জলিল ডাকুয়া (৬৫), আলেয়া বেগম (৪৫), কামাল ফকির (২৫), ওহাব বেপারী (৭০), জালাল সরদার (৪৫), সামছুল হুদার স্ত্রী, আলামিন ডাক্তারের স্ত্রী, আটিপাড়া গ্রামের গনি সরদারসহ (৬০) কাজিরা, সানুহার, ধামসর, বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে অন্তত ৫০ জন ব্যক্তিকে কামড়ে আহত করেছেন। পরে বাধ্য হয়ে এলাকাবাসী কুকুরটিকে শনিবার দুপুরে হস্তিশুন্ড গ্রামে মেরে ফেলে। মেরে ফেলার আগ মুহূর্ত পর্যন্ত গ্রামগুলোতে মানুষের মাঝে কুকুর আতঙ্ক সৃষ্টি হয়। আর কামড়ে আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, কুকুরের কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কুকুরটিকে মেরে ফেলায় এখন আর আতঙ্কের কোনো কারণ নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।