মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উত্তম বড়ুয়া রামু হামলার পাঁচ বছরেও নিখোঁজ

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুতে যে ব্যক্তির ফেসবুক একাউন্টকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধদের মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়েছিলো, সেই উত্তম বড়ুয়া ঘটনার পর থেকে গত পাঁচ বছর ধরে নিখোঁজ। উত্তম বড়ুয়া কোথায় আছে সে সম্পর্কে
পরিবার এবং পুলিশের কাছে পরিষ্কার কোন তথ্য নেই। উত্তম বড়ুয়ার স্ত্রী রিতা বড়ুয়া সন্দেহ করেছেন তার স্বামীকে হয়ত মেরে ফেলা হয়েছে। গত পাঁচ বছরে কোনো চিঠি বা টেলিফোন তিনি পাননি। তিনি বলেন, “আমার ধারনা ওনাকে কেউ মেরে ফেলেছে। না হয় উনি তো ফোন করতেন আমাদের।”
অন্যদিকে পুলিশের ধারনা উত্তম বড়ুয়া আত্মগোপনে রয়েছেন। তাকে খোঁজা হচ্ছে এবং তদন্তকারীরা আশা করছেন তাকে পাওয়া যাবে। উত্তম বড়ুয়া তার ফেসবুক
একাউন্টে কোরআন শরিফ অবমাননা করেছেন- এই কথা ছড়িয়ে দিয়ে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক বাড়িঘর মন্দিরে হামলা চালানো
হয়। উত্তম বড়ুয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলা হয়েছিল। সেই মামলায় তাকে প্রধান আসামি করে অভিযোগপত্রও দেয়া হয়েছে।
যে ফেসবুক একাউন্টের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ আনা হয়েছিল সেটি নিখোঁজ উত্তম বড়ুয়ার ফেসবুক একাউন্ট হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।
তবে অবমাননার ছবি তিনি নিজে আপলোড করেছেন, নাকি অন্য কেউ তাকে ট্যাগ বা যুক্ত করেছে সে বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি।

পুলিশ কর্মকর্তারা বলছেন অনেক চেষ্টা করেও তারা সেই একাউন্টের বিস্তারিত জানতে পারেননি। উত্তম বড়ুয়ার বিষয়ে পুলিশ আত্মগোপনের কথা বললেও তাকে খুঁজে বের করার বিষয়ে পুলিশের চেষ্টা নেই বলে অনেকে মনে করেন। আমাদের রামু ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, তাকে খুঁজে পাওয়াটা জরুরী। তিনি বলেন, “চেষ্টা করা হলে তাকে আবিষ্কার করা যাবে না আমি তা মনে করিনা।”

শেয়ার করুন