১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়া বায়তুশ শরফ বালিকা মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত

UKHIYA PIC 21.03.2015(1)
উখিয়ার একমাত্র সরকার অনুমোদিত রাজাপালং বায়তুশ শরফ আদর্শ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসাটি নানা সমস্যার বেড়াজালে আবদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় গত ৩ বছর ধরে জেডিসি ও দাখিলে শতভাগ সফলতা অর্জন করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন এ মাদ্রাসায় একটি মহিলা হোষ্টেল প্রতিষ্ঠা করা হলে পড়ালেখার মান উন্নয়নের পাশাপাশি এতদ্ঞ্চলে দ্বীনি নারী শিক্ষার উজ্জ্বল সম্ভাবনা ছিল।
উপজেলার প্রাণকেন্দ্রে মাদ্রাসার স্থায়ী কোন প্রতিষ্ঠান না থাকলেও সাইক্লোন সেল্টারে টিনের ঘেরা আচ্ছাদিত পরিবেশে সংকুচিত এ প্রতিষ্ঠানে আড়াআড়ি ভাবে পড়ালেখা করে আসছে প্রায় ৪ শতাধিক ছাত্রী। ২০ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। মাদ্রাসার স্বত্বদখলীয় ৯০ শতক জমি থাকলেও বেশির ভাগ জমি অন্যের দখলে থাকায় বাহ্যিক আয় থেকে সম্পূর্ণ বঞ্চিত এ মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে নানা সমস্যা অতিক্রম করে।
সরেজমিন, মাদ্রাসা ঘুরে স্থানীয় অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, বাহিরে চাকচিক্য না থাকলেও শিক্ষা দীক্ষায় অধিকতর গুনগত মানসম্পন্ন এ মাদ্রাসায় আসবাবপত্র সংকট, খেলার মাঠসহ বিনোদনের কোন ব্যবস্থা না থাকায় ছাত্রীরা মানসিক ভাবে বিপর্যস্ত। মাদ্রাসার সুপার মাওলানা ছানা উল্লাহ জানান, ১৯৯৮ সনে অ+সহ শতভাগ পাশের ধারাবাহিকতায় ২০১৪ সালে ৩৪ জন ছাত্রীর মধ্যে ৩ জন অ+, ২১ জন অ সহ ১১ জন অ- নিয়ে শতভাগ পাশ করেছে। তিনি বলেন, আর্থিক দৈন্যদশার কারণে মাদ্রাসাটি উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও এগুতে পারছেনা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রাজাপালং এম ইউ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ একেএম আবুল হাছান আলী জানান, অনেক ত্যাগ তিতীক্ষার বিনিময়ে এতদ্ঞ্চলের নারী দ্বীনি শিক্ষা প্রসারের লক্ষ্যে বালিকা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ মাদ্রাসাটিকে নিজস্ব ভবনে প্রতিষ্ঠার মাধ্যমে মাদ্রাসাকে আরো সমৃদ্ধ করার জন্য ইতিমধ্যেই একটি জমি ক্রয় করা হলেও অর্থভাবের কারণে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করা যাচ্ছে না। এব্যাপারে তিনি এলাকার বিত্তবানদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।