১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ২১ লাখ টাকার ভারতীয় ঔষুধ জব্দ

index
কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধীন কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবি সদস্যরা যাত্রীবাহি বাস তল¬াশী করে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ পিস সিপ্র“হেপটাডিন ট্যাবলেট সহ বিভিন্ন প্রকারের বাংলাদেশী তৈরি ঔষুধ জব্দ করেছে। মরিচ্যা বিজিবি চেকপোষ্টের নায়েব সুবেদার আব্দুল আল মুছার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানিয়েছে গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে কক্সবাজার থেকে টেকনাফমূখী একটি যাত্রীবাহি বাস তল¬াশী করে আমদানী নিষিদ্ধ এসব বিদেশী ঔষুধ আটক করা হয়। আটক ঔষুধ গুলো চোরাইপথে মিয়ানমার পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান। গতকাল সন্ধ্যায় আটককৃত ঔষুধ গুলো উখিয়ার ঘাট কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।