১৪ এপ্রিল, ২০২৬ | ১ বৈশাখ, ১৪৩৩ | ২৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

উখিয়ায় মালয়েশিয়া পাচারের জন্য অপহ্নত ৩ শিশু এখনো উদ্ধার হয়নি

images
উখিয়ার পূর্ব হলদিয়া পাতাবাড়ী এলাকা থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য অপহ্নত ৩ শিশু এখনো উদ্ধার হয়নি। গত ১৯ মার্চ দুপুর ১২ টায় পাতাবাড়ী এলাকা থেকে তাদের অপহরন করে। পাচারের শিকার শিশুরা হচ্ছেন, নুরুল আমিনের ছেলে আক্তার কামাল (১৪), আলী আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (১৭), রুমা আক্তারের ছেলে মোঃশাহ জাহান (১৫)
ভিযোগে প্রকাশ, ১৯ মার্চ দুপুর ১২ টায় পাতাবাড়ী বাজার এলাকা থেকে সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য মরিচ্যা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর সওদাগরের ছেলে আবুল আজম (৩৩), মোঃ বেদাইয়া (২৬), পূর্ব হলদিয়া পাতাবাড়ী গ্রামের মৃত নাজির হোছনের ছেলে মকবুল আহম্মদ (৪৫) সহ সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্যরা তাদের সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহরণ করে টেকনাফ এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল আমিন বাদী হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্য মরিচ্যার ব্যবসায়ী বহু অপকর্মের হোতা জাফর সওদাগর ও তার সন্ত্রাসী ছেলে আবুল আজম (৩৩), মোঃ বেদাইয়া (২৬) ঘটনাটি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।