২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

উখিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারী শনিবার সকাল ১০টায় উখিয়া উপজেলা প্রশাসন তথা নির্বাহী অফিসার নিকারুজ্জামানের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি আবুল মনসুর, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।এবং আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সেবা সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করবে সরকার। সরকার এই বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য-প্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য বিশ্বজুড়ে রোল মডেল হিসেব বিবেচিত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।