মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ায় চাকমা পল্লীতে মামলা: ছয়শত জনকে আসামি করে মামলা

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার উপজেলার পালংখালি ইউনিয়নের তেলখোলা এলাকার চাকমা পল্লীতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ছয়শত জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রোববার রাতে চাকমা পল্লীর হেডম্যান বাউনু চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার ১০/১৫ জনের একটি রোহিঙ্গার দল চাকমা পল্লীর আশপাশের গভীর পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যায়। এসময় তারা চাকমা সম্প্রদায়ের লোকজনের পানের বরজের সবকটি খুঁটি উপড়ে ফেলে নিয়ে যায়। এছাড়া রোহিঙ্গারা চাকমা সম্প্রদায়ের লোকজনের কলাবাগান, আদা, হলুদ ও মরিচ সহ অন্যান্য সবজী ক্ষেতেও লুটপাট চালায়।
ওসি আরও জানান, এই ঘটনায় রোহিঙ্গাদের লুটপাটে চাকমা সম্প্রদায়ের লোকজন বাধা দিলে কথাকাটিসহ ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় চাকমাদের প্রতিরোধে রোহিঙ্গারা সেখান থেকে চলে যায়। পরে এসব রোহিঙ্গা বালুখালী ক্যাম্পে ফিরে আরও ক্যাম্পবাসীকে সংগঠিত করে। তারা চাকমা পল্লীতে এসে হামলা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা সিটকে পড়লে কাউকে আটক করতে পারেনি। এই হামলার ঘটনায় দুইজন আহত হয়। এরা হলেন- উমংচা চাকমার ছেলে সুখীনু চাকমা (৩২), রবিচান চাকমার ছেলে ক্যাচিং চাকমা (৫৫)। তারা বর্তমানে চিকিৎসার শেষে বাড়িতে রয়েছে। চাকমা পল্লী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন