৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

উখিয়ায় গোপনে বাল্য বিয়ের তোড়জোড়

images

কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ ক্লাশপাড়া গ্রামের লালু সওদাগরের কন্যা ও হিলটপ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম (১৩) এর সাথে একই ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেট এলাকার জহির আহমদের ছেলে রুবেলের সাথে বিয়ের কথাবার্তা ঠিক হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, অপ্রাপ্ত বয়স্ক ওই স্কুলছাত্রীর বিয়ের কাবিন সম্পাদন করার জন্য কনে ও বর পক্ষের লোকজন কোটবাজার ও মরিচ্যা বাজারের কাজী অফিসে গিয়েও ব্যর্থ হয়েছে। গোপনে কাবিন করতে গেলেও সংশি¬¬ষ্ট অফিসের কাজী কনের বয়স বিয়ের উপযোগী না হওয়ায় কাবিন সম্পাদন না করে তাদেরকে তাড়িয়ে দেয় বলে জানা গেছে। তবে কাবিনবিহীন যে কোন দিন কিশোরী স্কুলছাত্রীর বিয়ে দেয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এলাকার সচেতন মহল অবিলম্বে অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।