১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

উখিয়ার ৫ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩২৫ জন

exam_53998
পহেলা নভেম্বর মঙ্গলবার থেকে ৭ম বারের মত শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। ফলাফল ৩০ শে ডিসেম্বর প্রকাশ করা হবে। ১ম দিনেই জেএসসিতে বাংলা ১ম এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাযবীদ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উখিয়া উপজেলা প্রশাসন শিক্ষা অফিসের পক্ষ থেকে কেন্দ্র সচিব ও হল সুপারদের সাথে এক মতবিনময় সভায় মিলিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে কেন্দ্র সচিবরা এ প্রতিনিধিকে জানিয়েছেন। উখিয়ার ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৩ শ ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে জেএসসিতে ২ হাজার ৭শ ১২ জন ও জেডিসিতে ৬ শ ১৩ জন। উখিয়ার ৫টি কেন্দ্রগুলো হল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৩২০ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯০০ জন কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৩০ জন ও পালং আদশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬২ জন ও রাজাপালং ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল হোসাইন সিরাজী বলেন, পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বিঘেœ পরীক্ষা নেওয়া হবে। উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন, পরীক্ষা কেন্দ্র গুলোর সার্বিক বিষয় নজরদারীতে থাকবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ৫টি কেন্দ্রে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উখিয়ার ৫ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩২৫ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।