৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ার এক যুবকের মালয়েশিয়ায় করুন মৃত্যু

index

সোনার হরিণ ধরার আশা করে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় গিয়ে করুন মৃত্যু হয়েছে উখিয়ার রতœাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের শফিউল আলম ড্রাইভারের ছেলে মোঃ ইসমাইলের। রোববার বিকেল ৫ টায় গ্রামে তার গায়েবানা নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক দালালের মাধ্যমে ২ লক্ষ ১০ হাজার টাকার চুক্তিতে ইসমাঈল গত ৪০ দিন আগে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমায়। ইসমাঈলের পিতা শফিউল আলম ড্রাইভার জানান, থাইল্যান্ডের এক আস্থানায় তার ছেলেকে আটকিয়ে রেখে মুঠোফোনের মাধ্যমে দালালেরা টাকা দাবী করলে পশ্চিম সোনারপাড়া এলাকার আহমদ হোছন প্রকাশ আহাম্মুদুর ছেলে দালাল মোঃ কালুর হাতে ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। বাকী ৪০ হাজার টাকার জন্য দালালচক্র তার ছেলেকে অমানুষিক নির্যাতন করলে থাইল্যান্ডে বন্দিশালায় সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে গত রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটায় ইসমাঈল মালেশিয়ায় পৌছঁলে মারা যায়। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পিতামাতাসহ আতœীয় স্বজনের আহাজারিতে সাদৃকাটা গ্রামে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।