মূল খবরে যান

শিরোনাম
● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত

ঈদগড় রেঞ্জের বন বিটে উপকারভোগী নির্বাচন কমিটির যাচাই বাছাইয়ের সভা অনুষ্টিত

শেয়ার করুন

photo baishari
কক্স্রবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় বন রেঞ্জের বাইশারী বন বিটে সামাজিক বনায়নের উপকারভোগী নির্বাচন কমিটি কর্তৃক  যাচাই বাছাইয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৬এপ্রিল) সকালে বাইশারী বন বিট কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্রবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগড় বিট কর্মকর্তা শামশুল আলম সরকার, সাংবাদিক আব্দুল হামিদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা রওশন আরা, বিট কর্মকর্তা এমদাদুল হক, গর্জনিয়া ১ নং  ওয়ার্ড ইউপি সদস্য ফেরদাউছ আলী প্রকাশ ফিরোজ মেম্বার, সামাজ সেবক নুরুল ইসলাম সওদাগর, ইউনুচ মাতব্বর, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াহিয়া চৌধুরী।
এছাড়া নির্বাচন বাচাই কমিটির শতাধিক উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন বাচাই কমিটি ও উপকারভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন বলেন, কমিটি যাছাই বাচাই কালে যেন নিরপেক্ষ ভুমিকা পালন করেন এবং বিগত দিনে যারা উপকারভোগীদের তালিকায় রয়েছে তারা যেন পুনরায় সুযোগ নিতে না পারে সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি আরো বলেন, উপকারভোগীরা যেন এতিম অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী, মুক্তিযোদ্ধ্,া শহীদ পরিবার এবং অনগ্রসর অসহায় লোকজন হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখার কথা উল্লেখ করেন। বাইশারী বন বিট কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় উপকারভোগী মৌ:আব্দুর রহিমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন ঈদগড় বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদ।

শেয়ার করুন