২৪ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ | ৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোয়াজ্জিনের ইন্তেকাল : দাফন সম্পন্ন

images
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও জালালাবাদ সওদাগরপাড়া নিবাসী কবির আহমদ (৭০), ১৫ মার্চ সকাল ১১টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। একই দিন বাদে আসর ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রাঙ্গনে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে সূত্রে প্রকাশ। এদিকে তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশসহ তার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগরসহ শুভাকাঙ্খীরা। উল্লেখ্য, তিনি ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ সময় ধরে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে গেছেন বলে মুসল্লী সূত্রে জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।