মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

ঈদগাঁওতে গুলি করে ৭ গরু ডাকাতি

শেয়ার করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে রাতের আঁধারে গুলি করে ৭টি গরু ডাকাতি করেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ৭ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমদের বাড়ী থেকে ৩টি গরু, যার আনুমানিক দাম দেড় লক্ষাধিক টাকা, একই এলাকার মুক্তিযোদ্ধা ছৈয়দ ওমরের ২টি গরু, আনুমানিক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা, দিদারের বাড়ী থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু পিকআপ ভর্তি করে ডাকাত চক্র নিয়ে যায়। প্রথমে গাড়ী নিয়ে বর্ণিত এলাকায় অবস্থান নেয় ডাকাতরা। সেখানে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দীনের পুত্র জিন্নাতকে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে রেখে পাশর্^বর্তী স্থানে। তারপর ৮/১০ জনের একটি ডাকাতদল গরুগুলো গাড়ী ভর্তি করে। গরু নিয়ে পালিয়ে যাওয়ার মুহুর্তে খবর পেয়ে চতুর্দিক দিয়ে লোকজন এগিয়ে আসলে ডাকাতরা এক রাউন্ড ফাঁকা গুলি করে স্থানীয় মানুষজনকে আতঙ্কিত করে চলে যায়। এ ব্যাপারে ফিরোজ আহমদ ডাকাতরা ফাঁকা গুলি করে এলাকা থেকে তার তিনটিসহ ৭টি গরু নিয়ে চলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের সাথে কথা হলে তিনি ভোমরিয়াঘোনা থেকে গরু চুরির খবর পেয়েছেন বলে জানান।

শেয়ার করুন