৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামাবাদ যুবলীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইসলামাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫ মার্চ দিনব্যাপী মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কমিশনার মাহবুবুর রহমান মাবু, সদর আ’লীগ সভাপতি আবুতালেব, সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকু, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। ২৫ মার্চ ঈদগাঁও বাসস্টেশন চত্বরে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ইসলামাবাদ যুবলীগ কার্যালয়ে, সাড়ে ১০টায় শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত, ১১টায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী প্রতিযোগিদের অনুষ্ঠান, বিকাল ৪ টায় অনুষ্ঠানে অতিথি বরণ, সাড়ে ৪টায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রতিযোগিদের পুরষ্কার বিতরণ এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো। উক্ত দিবসে সর্বস্তরের নেতাকর্মীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দীন জয় ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।