মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

আরও ২০ লাখ দেবে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’

শেয়ার করুন

ক’দিন আগে ২০ লাখ টাকার একটি ফান্ডের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার আরও ২০ লাখ। বুধবার (৮ এপ্রিল) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশসেরা এই অলরাউন্ডার।

যেখানে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন, মিশন সেভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে জাতির সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।’

‘আপনার ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে বিশ্বাসযোগ্য সংস্থাগুলির মাধ্যমে বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত যা উপকারে আসতে পারে সেসব সুবিধাবঞ্চিত মানুষের।’

প্রসঙ্গত, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছেন তারকা ক্রিকেটাররা। ক’দিন আগে জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক দেন করোনা তহবিলে।এছাড়া ব্যক্তিগতভাবে যে যার মতো করে দান করছেন।

শেয়ার করুন