১৪ এপ্রিল, ২০২৬ | ১ বৈশাখ, ১৪৩৩ | ২৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

আম ও গেল, ছালা ও গেল!

images
ঈদগাঁওতে রবি কাস্টমার কেয়ার সেন্টার প্রতারণার শিকার হয়েছে এক ব্যক্তি। বিকাশের মাধ্যমে দুই দফে হাতিয়ে নেওয়া হয়েছে সাড়ে তিন হাজার টাকা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকার নুরুল ইসলামের পুত্র মঞ্জুরুল আলমের মোবাইলে ৪ এপ্রিল বিকাল চার দিকে ০১৮১১২৪৬৮৩৪ নাম্বর হতে একটি কল আসে। উক্ত কলটি অজ্ঞাত নামা ব্যক্তি নিজেকে রবি কাষ্টমার কেয়ার সেন্টার থেকে ফোন করেছে উল্লেখ করে বলে-মঞ্জুর আলমের নামে লটারির ড্র-তে পাঁচ লক্ষ বিশ হাজার উঠেছে। উক্ত টাকা সংগ্রহের জন্য ঐ নাম্বারে প্রথমে আড়াই হাজার এবং দ্বিতীয় দফায় এক হাজার টাকা বিকাশ করে দিতে বলে। যথারীতি লোভে পড়ে সে বিকাশে টাকা গুলো পাঠায়। মঞ্জুরকে এরপর আরো সাড়ে তিন হাজার টাকা বিকাশ করার জন্য বললে, তার সন্দেহ হয়। এরপর সে ঈদগাঁও বাজারের হাই স্কুল গেইটস্থ এক মোবাইলের দোকানে যোগাযোগ করে সে প্রতারিত হয়েছে মর্মে নিশ্চিত হয়। এক পর্যায়ে মঞ্জুর আলম দু-কূল হারিয়ে হতভম্ব হয়ে পড়ে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।