১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

আবারো স্বামীকে ফিরে পাওয়ার আকুতি সালাহ উদ্দিনের স্ত্রীর

আবারো স্বামীকে ফিরে পাওয়ার আকুতি সালাহ উদ্দিনের স্ত্রীর
‘আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমি আর কিছুই চাইনা’ এই বলে হু হু করে কাঁদলেন নিখোঁজ হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ‘গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকা- বন্ধ করা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় কাঁদতে কাঁদতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমনই আকুতি জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ আলোচনা সভার আয়োজন করে।

হাসিনা আহমেদ বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত আইনশৃঙ্খলা বাহিনীই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে’।

তিনি বলেন, ‘আমি জানতে চাই আমার স্বামীর কি অপরাধ কি? তাকে কি কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে’? তার যদি কোন অপরাধ থাকে আদালতে হাজির করে প্রচলিত আইনে বিচার করা হোক’।

তিনি আরও বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানরা আমার কাছে জানতে চায় তাদের বাবা কোথায়? কি জবাব দেব আমি আমার সন্তানদের’?

এসময় তার স্বামীকে ফিরে পেতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে.  সৈয়দ মুহমদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মুহাম্মদ আবু জাফর, রাশেদা বেগম হিরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবেদুর রহমান, সানোয়ার আহমেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।