৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

অল্প বৃষ্টিতে ঈদগাঁও বাজার জলাবদ্ধতায় সৃষ্টি: যাতায়াতে শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ চরমে

index
জেলা সদরের বহুল আলোচিত বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে এখন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে যাতায়াতে শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। এসব বিষয়ে দেখার কেউ নেই। জেলার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক এলাকা ঈদগাও বাজার। এবার নিলাম ডাক হয়েছে বহু লাখ টাকায়। সদর উপজেলার ঈদগাও ও জালালাবাদ এবং অংশবিশেষ ইসলামাবাদ ইউনিয়ন নিয়েই অবস্থিত। প্রাচীন কাল হতেই সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার দু’দিন হাট বসে। হাটের দিনগুলোতে বৃহত্তর ঈদগাওর পার্শ্ববর্তী রামু, চকোরিয়া ও পার্বত্য নাইক্ষ্যংছড়ি হতে স্থানীয়ভাবে উৎপাদিত পন্য সহ নানান ধরনের পণ্য নিয়ে বাইরের ব্যবসায়ীরা আসেন। কিন্তু বেচা বিক্রির স্থান হয় বাজারের অভ্যন্তরীন রাস্তাগুলোতে। কিন্তু অল্পবৃষ্টিতে বাজারে আগত ক্রেতাসাধারনের হাঁটা চলার কোন স্বাভাবিক পরিবেশ থাকেনা। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্দমাক্ত আর জলাবদ্ধতা পেরিয়ে স্ব স্ব শিক্ষাঙ্গনে যেতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি এ জলাবদ্ধতার ফলে হরেক রকমের যানবাহন চলাচল করতে দারুনভাবে দুর্ভোগে পড়েছে। সে সাথে পথচারী, ব্যবসায়ীদের কষ্ট যেন চরমে উঠেছে। বাজারের অভ্যন্তরে ড্রেন নির্মাণ করলেও ব্যবসায়ীরা উক্ত ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে রাখে। যার দরুন বৃষ্টির পানি কোথাও যেতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব বিষয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি থাকলেও তাদের কোন মাথাব্যথা নাই বলেও অভিযোগ একাধিক পথচারীর। এদিকে জেলার আলোচিত বাণিজ্যিক এলাকা হিসাবে ঈদগাঁও বাজারের চিত্র উন্নয়নের দিক দিয়ে বহুগুণ পিছিয়ে সুদক্ষ নেতৃত্ব আর তদারকির অভাবে। বাজারের অব্যবস্থাপনার চিত্র দেখে বেশ ক’জন পথচারী এ প্রতিনিধিকে হতাশ কন্ঠে জানান, ঈদগাঁও বাজারের মত এমন হ-য-ব-র-ল অবস্থা আর কোথাও নেই। বাজারের ডিসি সড়কের অবস্থা দেখলে মনে হয়, এ যেন বাজারবাসী মগের মুল্লুকে বাস করছে। কয়েক ব্যবসায়ীর মতে, বহু লাখ টাকা এ বাজারে নিলাম ডাক হলেও পরিবর্তনের ছোঁয়া পাচ্ছে না কোনভাবে। যুগ যুগ ধরে অত্যন্ত আবশ্যকীয় পাবলিক টয়লেট ও  সুষ্টু ড্রেনেজ সিষ্টেমের অভাব, মাছ ও তরকারী বাজারের পঁচা দূর্গন্ধ পরিবেশ এখনো বিদ্যমান। এ ব্যাপারে সচেতন যুবক ইরফানুল করিমের মতে, ঈদগাঁও বাজারের অব্যবস্থাপনা নিরসনে বাজার কর্তৃপক্ষ একটু উদ্যোগ নিলে হয়ত বাজারের আসল চিত্র ফুটে উঠত। না হয় বাজারবাসী তিলে তিলে কষ্ট ভোগ করবে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।