১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

অবহেলিত জনপদের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই

Raju Primary School
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুবৈদ্যছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্টান শনিবার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত বক্তারা বলেন এ অবহেলিত জনপদের উন্নয়ন করতে হলে এখান থেকে শিক্ষিত ছেলে/মেয়ে সৃষ্টি হতে হবে।  একটি সু-শিক্ষিত জাতি উপর দিতে একজন মা যথেষ্ট। তাই ছেলে/মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের ভূমিকা বেশি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, এজন্যই আপনাদের ছেলে/মেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কিনা অথবা নিয়মিত বাড়ীতে পড়ালেখা করছে কিনা দেখার দায়িত্ব মা-বাবা উভয়ের। এসময় প্রধান অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য, সাবেক বৃহত্তর ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বাহাবাইন মার্মা, রেজু বরইতলি নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ বড়–য়া শিবু, রেজু গর্জনবনিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম, ইউপি সদস্য নুরুল আলম, আওয়ামীলীগ নেতা জাফর আহমদ বাঙ্গালী, বশির আহমদ কোম্পানী, ইউপি সদস্য আব্দুল হাকিম, ইউপি সদস্যা নুর নাহার বেগম, রুজিনা আক্তার, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু বড়–য়া। শুরুতে উপস্থিত বক্তারা সংবর্ধ্বিত অতিথি এ্যানিং মার্মা’র প্রতিনিধি  একটি মানপত্র, একটি সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভা সঞ্চালনার দায়িত্ব ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আহমদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।