মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

অবশেষে উচ্ছেদ হলো আদালত পাড়ার অর্ধশতাধিক ভ্রাম্যমান দোকান

শেয়ার করুন

tusher-news-pic-300x225ছিনতাইকারী, চোর, প্রতারক চক্র, বাটপার ও মাদকসেবীদের দৌরাত্ম্য কমিয়ে আদালত পাড়ার স্বস্তি ফিরিয়ে আনতে অবশেষে উচ্ছেদ হলো অর্ধশতাধিক ভ্রাম্যমান দোকান। গতকাল বুধবার দুপুরে সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে ওইসব অবৈধ দোকানপাট গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলা ওই অভিযানে চায়ের দোকান, পান সিগারেটের দোকান, স্যান্ডেলের দোকানসহ মাছ বাজার উচ্ছেদ করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমান দোকানের কারণে আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দাবী করে ওইসব দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয় আদালতের পক্ষ থেকে। আদালতের লিখিত অনুলিপি পাওয়ার আদালত সহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওইসব দোকান পাট উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কক্সবাজারের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান, আদালত পাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি দোকানীদের সতর্ক করা হয়েছে। যদি পরবর্তীতে কেউ আদালত পাড়ায় ভ্রাম্যমান দোকান বসায় তবে তাকে জেল জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ভ্রাম্যমান আদালতের ওই অভিযানকে স্বাগত জানিয়ে কক্সবাজার আইনজীবি সমিতির সভাপতি জিপি মোহাম্মদ ইসহাক জানান, ভ্রাম্যমান দোকান উচ্ছেদের মধ্য দিয়ে আদালতে প্রাঙ্গণে অপরাধীদের আনাগোনা কমেছে। তবে প্রশাসনকে বারবার এমন অভিযান পরিচালনা করতে হবে যাতে আদালতের নিরাপত্তা নিশ্চিত থাকে।

শেয়ার করুন