মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

অক্টোবরে টেকনাফ স্থলবন্দরে ৯কোটি ২২লাখ ২০ হাজার টাকা রাজস্ব আয়

শেয়ার করুন

received_1818556845069215
টেকনাফ স্থল বন্দর শুল্ক বিভাগ সীমান্ত বানিজ্যের আওতায় অক্টোবর মাসে ৯ কোটি ২২ লাখ ২০ হাজার ৫শ ৭৩ টাকা রাজস্ব আয় করেছে। যা মাসিক টার্গেটের চেয়ে ৪কোটি ৬৮ লাখ ২০হাজার ৫শ ৭৩ টাকা অতিরিক্ত ।
গত অক্টোবর মাসে মাসিক টার্গেট ধরা হয়েছিলো ৪ কোটি ৫৪ লাখ টাকা। টেকনাফ বন্দর শুল্ক ষ্টেশনের কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, ২০৫টি বিল অব ইনর্পোটের মাধ্যমে আমদানিকৃত ২৬কোটি ৪৩লাখ ২৮হাজার ৩শ ৬৬টাকার পণ্যের বিনিময়ে ৯কোটি ২২লাখ ২০হাজার ৫শ ৭৩টাকা রাজস্ব আয় হয়। আর এমাসে ৩৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১কোটি ৭৬লাখ ৭৯হাজার ৩শ ১৮টাকা মূল্যমানের পণ্য রপ্তানি করে সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা। এছাড়া শাহপরীরদ্বীপ গবাদি পশুর করিডোর খাতে ২শ ৩০টি গরু,৫শ ২১টি মহিষ বাবদ রাজস্ব আয় হয় ৩লাখ সাড়ে ৭৫হাজার টাকা। গত মাসের ৯তারিখ মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পরও টেকনাফ স্থলবন্দরে কাংখিত লক্ষ্য মাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে।

শেয়ার করুন