১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

সোহেল সিকদার রানা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মাথা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ জুনাইদ (২১)। তিনি হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলীরবিল ছায়াখোলা এলাকার হাবিব উল্লাহর ছেলে।

রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেকনাফমুখী একটি পিকআপ ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সংঘর্ষে জুনাইদ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনাইদ মাত্র তিন মাস আগে বিয়ে করেন এবং তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।